ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মো. জসীম উদ্দিন। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ ঈদ গাহ মাঠে গিয়ে এক পথসভায় মিলিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য জসীম উদ্দিন বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের রাজনীতি করে এসেছে। তৃণমূলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে দলের যেকোনো কর্মসূচি সফল করতে হবে। তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নেতা-কর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, আমাদের সকলকে মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। দলের এবং বাইরের যত বড় শক্তিশালী হক এক বিন্দু ছাড় দেয়া হবে না। আমার নীতি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং যুদ্ধ ঘোষণা। যে কোনো মূল্যে দুই উপজেলাকে মাদক মুক্ত হিসেবে গড়ে তুলতে হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন, সাধারণ সম্পাদক আমির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন, সহসভাপতি মহসিন কবির সরকার ও মাজহারুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান ভূঁইয়া রিপন ও শাহজাহান সাজু এবং দপ্তর সম্পাদক এইচ এম হেদায়েত উল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মনিরুল ইসলাম বাবুল ।