• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> ব্রাহ্মণপাড়া

মাদক ও ইভটিজিং দমনে ব্রাহ্মণপাড়া থানায় ‘অভিযোগ বাক্স’

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৪৭
logo

Photo

ব্রাহ্মণপাড়ায় মাদক, ইভটিজিং ও অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধ দমনে থানা প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে একটি ‘অভিযোগ বাক্স’। এটি খোলার পর দশ দিনেই নাগরিকদের কাছ থেকে পাওয়া গেছে ১৫টি লিখিত অভিযোগ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর ব্রাহ্মণপাড়া থানার প্রবেশদ্বারে এ অভিযোগ বাক্সটি স্থাপন করা হয়। উপজেলার বিভিন্ন গ্রামের সচেতন নাগরিকেরা নাম প্রকাশ না করে বা গোপনে অপরাধীদের তথ্য দিতে এ বাক্সে লিখিত অভিযোগ জমা দেন। এতে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, অনলাইন জুয়াড়ি, চোর ও ছিনতাইকারীদের সুনির্দিষ্ট তথ্য উঠে এসেছে।

আজ শুক্রবার দুপুরে অভিযোগ বাক্সটির তালা খোলেন ব্রাহ্মণপাড়া থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফারুক হোসেন। এ সময় বাক্সের ভেতর থেকে ১৫টি লিখিত অভিযোগ পাওয়া যায়।

এ বিষয়ে ওসি মোহাম্মদ ফারুক হোসেন বলেন, থানার সামনে অভিযোগ বাক্স স্থাপন করায় সাধারণ মানুষ নিসংকোচে এবং নির্বিঘ্নে অপরাধীদের তথ্য দিতে পারছেন। জমা পড়া অভিযোগগুলোর ওপর ভিত্তি করে তদন্ত সাপেক্ষে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা সহজ হবে।

থানা পুলিশের এই ব্যতিক্রমী ও কার্যকর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, অভিযোগ বাক্সের কারণে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের দূরত্ব কমবে এবং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

এক যুগের সেবাযাত্রা

২

ব্র্রাহ্মণপাড়ায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ৫

৩

কুমিল্লা নগরের ১০ ছিনতাইকারী কারাগারে

৪

মাদক ও ইভটিজিং দমনে ব্রাহ্মণপাড়া থানায় ‘অভিযোগ বাক্স’

৫

কুমিল্লা সীমান্তে ৬০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

সম্পর্কিত

এক যুগের সেবাযাত্রা

এক যুগের সেবাযাত্রা

১২ ঘণ্টা আগে
ব্র্রাহ্মণপাড়ায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ৫

ব্র্রাহ্মণপাড়ায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ৫

১৩ ঘণ্টা আগে

১৪ ঘণ্টা আগে