ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

ব্রাহ্মণপাড়ায় ‘কুমিল্লা অঞ্চলের টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’ এবং ‘বাংলাদেশ সাস্টেইনেবল রিকভারি, ইমারজেন্সি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট (বি-স্ট্রং)’ প্রকল্পের আওতায় কৃষক গ্রুপের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব যন্ত্রপাতি ও উপকরণ তুলে দেন কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসীম উদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মতিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুখলেসুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহআলম খোকন, সাধারণ সম্পাদক আমির হোসেন, সহসভাপতি মহসিন কবির সরকার এবং যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার সুবিধাভোগী কৃষক-কৃষাণী ও উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভা শেষে নির্বাচিত কৃষক গ্রুপের প্রতিনিধিদের মাঝে উন্নতমানের আধুনিক কৃষি যন্ত্রপাতি ও সরঞ্জাম বিতরণ করা হয়।
প্রধান অতিথি জসীম উদ্দিন বলেন, আমাদের দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলেন আমাদের মেহনতি কৃষক ভাইয়েরা। তারা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ফসল ফলিয়ে ১৬ কোটি মানুষের খাদ্যের জোগান দেন। কৃষকের সার্বিক উন্নয়ন ও কৃষিকাজকে আরও লাভজনক করাই আমাদের মূল লক্ষ্য। বর্তমান সরকার কৃষি খাতকে আধুনিক ও প্রযুক্তিবান্ধব করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
কৃষি প্রযুক্তির এই আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ অনেক কমে আসবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে। প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও যেন আমাদের কৃষকরা ঘুরে দাঁড়াতে পারেন, সেজন্য এ ধরনের প্রকল্প অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। আমি আশা করি, এই সহায়তার সঠিক ব্যবহারের মাধ্যমে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার কৃষি খাত আরও এক ধাপ এগিয়ে যাবে।