• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> ব্রাহ্মণপাড়া

ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় ৪ বছরের শিশু নিহত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৫৫
logo

Photo

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় পিষ্ট হয়ে ওমর ফারুক নামের চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষ্মীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক ওই গ্রামের দক্ষিণ মোল্লা বাড়ির সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র জানা যায়, শুক্রবার বিকেলে মহালক্ষ্মীপাড়া এলাকায় পথচলার সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা শিশু ওমর ফারুককে চাপা দেয়। এতে সে মাথায় মারাত্মক আঘাত পায়। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাবিহা তাবাসসুম (প্রমা) জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। আঘাতের কারণে শিশুটির মাথায় প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছিল বলে তিনি নিশ্চিত করেন।

এ ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল হক। তিনি বলেন, একটি অবুঝ শিশুর এভাবে অকালমৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। ঘটনাটির পর থেকে পুরো মহালক্ষ্মীপাড়া গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় ৪ বছরের শিশু নিহত

২

হোমনায় ২০ ঘণ্টায় একই মহল্লার ৭ জনের মৃত্যু

৩

অধ্যাপক আবদুল মজিদ কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

৪

দেবীদ্বারে ফুটবল খেলা দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

৫

শিক্ষকদের রাজনীতিমুক্ত রাখতে চাই: পূর্তমন্ত্রী

সম্পর্কিত

হোমনায় ২০ ঘণ্টায় একই মহল্লার ৭ জনের মৃত্যু

হোমনায় ২০ ঘণ্টায় একই মহল্লার ৭ জনের মৃত্যু

৮ ঘণ্টা আগে
অধ্যাপক আবদুল মজিদ কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

অধ্যাপক আবদুল মজিদ কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

১৬ ঘণ্টা আগে