নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের ডোবায় শালুক তুলতে গিয়ে পানিতে ডুবে মো. রাশেদ (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাশেদ ওই গ্রামের শাহীন চেয়ারম্যান বাড়ির মো. আরিফ হোসেন তাহেরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বাড়ির পাশের ডোবায় শালুক তুলতে যায় শিশু রাশেদ। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন শিশুটিকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। এরপর স্বজনরাসহ স্থানীয়দের সহযোগিতায় তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসক শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা-নিরীক্ষা করে মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।