ব্রাহ্মণপাড়ায় মাদক ও চুরির ঘটনায় গ্রেপ্তার ২

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
Thumbnail image

ব্রাহ্মণপাড়া উপজেলায় অপরাধ দমনে পরিচালিত পুলিশ অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংঘটিত চুরির ঘটনায় জড়িত অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার দিবাগত রাতে উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার টাকই (রহমতপুর) গ্রামের মো. রবিউল হাছান ওরফে রবি (৩৭) এবং উপজেলা সদরের আটকিল্লাপাড়া এলাকার মো. রহমত আলীর ছেলে মো. আকরাম হোসেন (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টা ৪৫ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার পুলিশের একটি দল উপজেলার জিরুইন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বারেশ্বর চৌমুহনী-টাকই সড়কের তিন রাস্তার মোড়ে একটি মোবাইল ফোনের দোকানের সামনে সন্দেহজনক অবস্থায় থাকা রবিউল হাছানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, উপজেলার ৮ নম্বর মালাপাড়া ইউনিয়নের এম.ই. চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটক ও অফিস কক্ষের তালা ভেঙে মালামাল চুরির ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আকরাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি এবং বিদ্যালয়ে চুরির ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত