• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> ব্রাহ্মণপাড়া

ব্রাহ্মণপাড়া সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ২০: ২৫
logo

Photo

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে এক নারী ও তিন শিশুসহ চারজনকে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে সালদানদী সীমান্ত শূন্য রেখায় (জিরো লাইন) এ ঘটনা ঘটে।

দুপুর দেড়টার দিকে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকালে এক নারী ও তিন শিশু সালদানদী সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। এ সময় সীমান্ত এলাকায় নিয়োজিত সালদানদী বিওপির একটি নিয়মিত টহল দল শূন্য লাইনের কাছে তাদের অবস্থান শনাক্ত করে। পরে বিজিবি সদস্যরা তৎক্ষণাৎ তাদের সীমান্ত পার হওয়ার সেই অবৈধ চেষ্টা প্রতিহত করেন।

এ বিষয়ে বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রুখতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, সীমান্ত নিরাপত্তা সুসংহত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার রাখা হয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

স্টুডেন্ট ওয়ার্ল্ড কুমিল্লা শাখার উদ্বোধন

২

মরিচে সিঁদুরের রং ব্যবহার করায় জরিমানা

৩

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ ২০ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক

৪

ব্রাহ্মণপাড়ায় সাবেক ছাত্রলীগ নেতা কাউসার মাহমুদ গ্রেপ্তার

৫

আবু তাহের ফাউন্ডেশনের আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সম্পর্কিত

স্টুডেন্ট ওয়ার্ল্ড কুমিল্লা শাখার উদ্বোধন

স্টুডেন্ট ওয়ার্ল্ড কুমিল্লা শাখার উদ্বোধন

৫ ঘণ্টা আগে
মরিচে সিঁদুরের রং ব্যবহার করায় জরিমানা

মরিচে সিঁদুরের রং ব্যবহার করায় জরিমানা

৬ ঘণ্টা আগে