ব্রাহ্মণপাড়ায় ৬ জন গ্রেপ্তার, ১১ মাসের শিশু উদ্ধার

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক আসামিসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সাথে একটি সার্চ ওয়ারেন্টের ভিত্তিতে ১১ মাস বয়সী এক শিশু ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার পরিচালিত এসব অভিযানে পুলিশ সদস্যদের পৃথক কয়েকটি টিম অংশ নেয়।

পুলিশ সূত্রে জানা যায়, দিনব্যাপী এ বিশেষ অভিযানে বিশেষ ক্ষমতা আইনের মামলার ১ জন পলাতক আসামি, ২ জন জিআর পরোয়ানাভুক্ত আসামি, ১ জন চুরি মামলার পলাতক আসামি এবং মোবাইল কোর্টের মাধ্যমে ২ জনকে গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সততা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের এবং উদ্ধারকৃত ভিকটিমকে যথাযথ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত