• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> ব্রাহ্মণপাড়া

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে সাজা ৫

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৪৭
logo

Photo

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশ পরিচলতি এক বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের মাধ্যমে আরও ৫ জনকে সাজা প্রদান করে আদালতে পাঠানো হয়েছে। আজ বুধবার থানা পুলিশের পৃথক দুটি অভিযানে মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোর রাত ৩টার দিকে পুলিশের একটি টিম সদর ইউনিয়নের নাইঘর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ব্রাহ্মণপাড়া-হরিমঙ্গল পাকা সড়কে অভিযান চালায়। এ সময় ১০০ পিস ইয়াবাসহ দুই তরুণকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি গ্রামের মো. মেহেরাজ হোসেন সিয়াম (১৯) এবং উত্তর তেতাভূমি গ্রামের মো. সাকিব (২৩)।

অন্য এক অভিযানে এসআই সুজন কুমার আচার্য্য, এসআই মো. মাহতাব হোসেন ও এএসআই লিংকন কুমার নাথের যৌথ টিম মাদক সেবনের অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করে। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে সাজা দিয়ে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

সামারি ট্রায়ালে সাজাপ্রাপ্ত আসামিরা হলেন— ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদ এলাকার মো. রিয়াদ (১৯) ও মো. সাদ্দাম (২৮), বুড়িচং উপজেলার পশ্চিম সিং এলাকার মো. বখতিয়ার (২০), বরুড়া উপজেলার খোশবাস এলাকার মো. কাউছার (৩৫) এবং কুমিল্লা কোতোয়ালি থানার নিশিচন্তপুর এলাকার মো. আনিছ (২৮)।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে পুলিশ কাজ করছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে সাজা ৫

২

দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

৩

চান্দিনায় প্রবাসীর বাড়িতে ডাকাতি

৪

সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

৫

হাজারো মানুষের উপস্থিতিতে কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সম্পর্কিত

দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের  সঙ্গে ইউএনওর মতবিনিময়

দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

১ ঘণ্টা আগে
চান্দিনায় প্রবাসীর বাড়িতে ডাকাতি

চান্দিনায় প্রবাসীর বাড়িতে ডাকাতি

১ ঘণ্টা আগে
সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির প্রতিবাদে  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

৩ ঘণ্টা আগে

৪ ঘণ্টা আগে