ব্রাহ্মণপাড়ায় ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন গ্রেপ্তার

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লায় ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশনকে (৩১) গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আনোয়ার হোসেন মিশন ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর (মধ্যপাড়া) গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল নাইঘর গ্রামে অভিযান চালায়। অভিযান চালিয়ে নিজ এলাকা থেকেই আনোয়ার হোসেন মিশনকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন মিশন জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট এ বছর ফেব্রুয়ারি মাসের এক মামলার এজাহারনামীয় আসামি। গত বছরও তিনি গণঅভ্যুত্থান মামলার আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত