• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> ব্রাহ্মণপাড়া

ব্রাহ্মণপাড়ায় সাজাপ্রাপ্ত ও মামলার আসামিসহ গ্রেপ্তার ৫

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১৯: ৫৭
logo

Photo

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে জিআর পরোয়ানাভুক্ত দুই আসামি এবং বিভিন্ন নিয়মিত মামলার তিনজন পলাতক আসামি রয়েছেন। আজ রোববার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) লিংকন কুমার নাথ উপজেলার জিরুইন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে জিরুইন গ্রামের (ইসমাইল ভূঁইয়া বাড়ি) বাচ্চু ভূঁইয়ার ছেলে মো. ইয়াছিন (২২) এবং একই বাড়ির ফুল মিয়ার ছেলে শরীফুল ইসলামকে (২০) গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজনেই জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।

পৃথক আরেকটি অভিযানে থানার উপপরিদর্শক (এসআই) ডিএমএ মজিদ উত্তর চান্দলা এলাকায় অভিযান চালিয়ে এক মামলার আসামিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার হওয়া দ্বীন ইসলাম (২৪) উত্তর চান্দলা গ্রামের (হাজী সাদেকের বাড়ি) আলমগীরের ছেলে। তাঁর বিরুদ্ধে একটি ধর্ষণ চেষ্টার মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

এছাড়া, একই দিনে থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম হোসেনের নেতৃত্বে কান্দুঘর এলাকায় অন্য একটি অভিযান চালানো হয়। সেখান থেকে নিয়মিত মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কান্দুঘর (রাজাবাড়ি) গ্রামের মো. নবু মিয়ার ছেলে পিকআপ চালক মো. রানা (২৬) এবং একই এলাকার মো. জাকির হোসেনের ছেলে মো. তৌকির আহাম্মদ (২৫)।

এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত পাঁচ আসামিকে আজই যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

স্টুডেন্ট ওয়ার্ল্ড কুমিল্লা শাখার উদ্বোধন

২

মরিচে সিঁদুরের রং ব্যবহার করায় জরিমানা

৩

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ ২০ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক

৪

ব্রাহ্মণপাড়ায় সাবেক ছাত্রলীগ নেতা কাউসার মাহমুদ গ্রেপ্তার

৫

আবু তাহের ফাউন্ডেশনের আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সম্পর্কিত

স্টুডেন্ট ওয়ার্ল্ড কুমিল্লা শাখার উদ্বোধন

স্টুডেন্ট ওয়ার্ল্ড কুমিল্লা শাখার উদ্বোধন

৫ ঘণ্টা আগে
মরিচে সিঁদুরের রং ব্যবহার করায় জরিমানা

মরিচে সিঁদুরের রং ব্যবহার করায় জরিমানা

৬ ঘণ্টা আগে