• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> ব্রাহ্মণপাড়া

বিজিবির অভিযানে ২৬ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ২০: ০৯
logo

Photo

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে প্রায় ২৬ লাখ ৮২ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি) টহল দল এ অভিযান চালায়। বিজিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার চণ্ডীদার, কর্নেলবাজার, মাদলা ও খাদলা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সালদানদী, শংকুচাইল, খারেরা ও বড়জ্বালা সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালানো হয়।

অভিযানে ভারতীয় বাসমতি চাল, গরু, শ্যাম্পু, রেডবুল এনার্জি ড্রিংকস, রসুন, চকলেট, ক্লোপজি ক্রিম, অলিভ অয়েল, ইস্কাপ সিরাপ, গাঁজা, একটি ইজিবাইক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ২৬ লাখ ৮১ হাজার ৭০০ টাকা।

এ ঘটনায় আটক তিনজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কুমিল্লার বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ প্রবেশ, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালিয়ে চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ব্রাহ্মণপাড়ায় হত্যার অভিযোগে গ্রেপ্তার ৩

২

বিজিবির অভিযানে ২৬ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ৩

৩

কুমিল্লায় মোবাইল হ্যাক করে টাকা লোপাট

৪

মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে আরেক মাইক্রোবাস খাদে

৫

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন স্থগিত চেয়েছে রাষ্ট্রপক্ষ

সম্পর্কিত

ব্রাহ্মণপাড়ায় হত্যার অভিযোগে গ্রেপ্তার ৩

ব্রাহ্মণপাড়ায় হত্যার অভিযোগে গ্রেপ্তার ৩

১ ঘণ্টা আগে
কুমিল্লায় মোবাইল হ্যাক করে টাকা লোপাট

কুমিল্লায় মোবাইল হ্যাক করে টাকা লোপাট

২ ঘণ্টা আগে