বুড়িচংয়ে আগুনে দগ্ধ হওয়ার ছয়দিন পর যুবকের মৃত্যু

বুড়িচং প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার বুড়িচংয়ে প্লাস্টিক ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় অগ্নিদগ্ধ এক যুবকের ছয়দিন পর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান। একই ঘটনায় আরও তিন যুবক দগ্ধ হন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে উপজেলার কালাকচুয়া সংলগ্ন শাহদৌলতপুর গ্রামে কয়েকজনের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে কারও হাতে থাকা জ্বলন্ত বিড়ি পাশের একটি প্লাস্টিক ফ্যাক্টরিতে পড়ে গেলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই আগুন দুটি প্লাস্টিক কারখানায় ছড়িয়ে পড়ে এবং দাউ দাউ করে জ্বলতে থাকে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রæত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে কারখানার বিপুল পরিমাণ প্লাস্টিক সামগ্রী ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় গুরুতর দগ্ধ হন স্থানীয় তিন যুবক। তারা হলেন- ওহেদ ভুঁইয়ার ছেলে মো. সোলাইমান (৩২), নজরুল ইসলামের ছেলে তানভীর হোসেন (১৯) এবং শরীফ মিয়ার ছেলে মো. শুভ। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এর মধ্যে তানভীর হোসেন (১৯) চিকিৎসাধীন অবস্থায় ৬ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত