বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার

বুড়িচং প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। অস্ত্রের মহড়া প্রদর্শন কওে জনমনে আতঙ্ক সৃষ্টির দায়ে করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- বুড়িচং পৌরসভার জগতপুর যা বকশী ভূঁইয়া বাড়ির আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলে শরিফুল ইসলাম শ্রাবণ (২৩), একই এলাকার ফুল মিয়ার ছেলে মো. ফয়সাল (২০)।

বুড়িচং থানার উপপরিদর্শক রাকিবুল ইসলাম জানান, কুমিল্লার বুড়িচং উপজেলার আনন্দ পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে সম্প্রতি কিশোর গ্যাং অস্ত্রের মহড়া দিয়ে জনমনে ভয়ভীতি প্রদর্শন করে আতঙ্ক ছড়িয়ে দেয়। এ ঘটনায় বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত