মহাসড়কের নিমসারে নিরাপত্তা জোরদারে মতবিনিময় সভা

বুড়িচং প্রতিনিধি
Thumbnail image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমসাওে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার বিকেলে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার উদ্যোগে নিমসার জুনাব আলী কলেজ হল রুমে সভাটি অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে রিজিয়ন কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান। তিনি বলেন, মহাসড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী, পরিবহন মালিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. শরিফুল ইসলাম এবং পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মো. আমির হোসেন বাদল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাইওয়ে রিজিয়ন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা। বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি আব্দুল মমিন, বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান, দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ূয়া।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত