বুড়িচং প্রতিনিধি

বুড়িচংয়ে জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আজ রোববার বিকেল তিনটায় বুড়িচং উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তৃতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করে বুড়িচং উপজেলা জাতীয়তাবাদী জুলাই ও কারা নির্যাতিত ঐক্য পরিষদ।
অনুষ্ঠানে জুলাই শহীদ এবং কারা নির্যাতিত নেতাকর্মীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। পাশাপাশি তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে এবং জুলাই আন্দোলনের তাৎপর্য, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম ও শহীদদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন। সভাপতিত্ব করেন পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. মাহাবুবুর রহমান মাসুম এবং পরিচালনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নজরুল ইসলাম ভূঁইয়া, দক্ষিণ জেলা যুবদলের সদস্য ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. কবির হোসেন ভূঁইয়া,উপজেলা বিএনপির সদস্য এডভোকেট ময়নাল হোসেন, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল ইসলাম, ময়নামতি ইউনিয়ন বিএনপির সদস্য মাহাবুবু আলম খোকন, যুবদল নেতা গিয়াস উদ্দিন, বাহার উদ্দিন প্রমুখ।