নিজস্ব প্রতিবেদক

বুড়িচং উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে মোট জিপিএ ৫ পেয়েছে ২১১ টি। উপজেলার ৪১ টি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় মোট ২ হাজার ৮১৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ১৫৬ টি জিপিএ ৫ সহ কৃতকার্য হয় ১ হাজার ৯২২ জন। এর মধ্যে অকৃতকার্য হয়েছে ৮৯৬ জন। পাসের হার ৬৮ দশমিক ২০। এর মধ্যে এসএসসির ফলাফলে বুড়িচং মডেল একাডেমি স্কুল এন্ড কলেজ থেকে ৫৫ জন শিক্ষার্থীর ৯ জন জিপিএ ৫ পেয়েছে, ৫২ জন কৃতকার্য হয়।
মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় উপজেলা থেকে ৩০ মাদ্রাসা হতে মোট ১ হাজার ৩১ জন পরীক্ষার অংশগ্রহণ করে। এতে ২০ টি জিপিএ ৫ সহ কৃতকার্য হয় ৬১৯ জন, অকৃতকার্য হয়েছে ৪১২ জন। পাসের হার ৬০ দশমিক ০৩ শতাংশ।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বুড়িচং উপজেলা থেকে ৭টি বিদ্যালয় থেকে মোট ৪৪৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এর মধ্যে ৩৫ টি জিপিএ ৫ সহ কৃতকার্য হয় ৩৮৩ জন। পাসের হার ৮৫ দশমিক ৮৭ শতাংশ।