তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লার বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের একজনকে গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল সোমবার রাতে র‌্যাব-১১ সিপিসি-২ ও র‌্যাব-৬, সিপিসি-১ এর আভিযানে সাতক্ষীরা সদর থানার ভোমরা এলাকা হতে গ্রেপ্তার করা হয়। আসামি জহির ইসলাম (৪৬) বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের বাসিন্দা। বুড়িচং বাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন সরকারি টিনশেড ঘরে সে বসবাস করে আসছিল। আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার কুÐু।

তিনি জানান, গত ১৩ মে সকাল ১০টায় বুড়িচং উপজেলা সদরে তৃতীয় লিঙ্গের একজনকে হাত-পা বেঁধে গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে পোড়ানোর ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা যায়, গত ১৩ মে উপজেলার বুড়িচং বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন ভিকটিম এনামুল হক শিশির ওরফে মাহি (২৯) ও আসামিদের থাকার ঘরে তাঁরা ভিকটিমের হাত-পা বেঁধে গায়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এসময় আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে ভিকটিমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ঢাকায় ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ মে বিকেল মৃত্যুবরণ করে। ওই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দয়ের করেন করেন।

তিনি বলেন, ভিকটিম এনামুল হক শিশির মাহি (২৯) ও আসামিরা সকলেই তৃতীয় লিঙ্গের এবং তাঁরা দীর্ঘদিন যাবত এক সঙ্গে বসবাস করে আসছিল। তারা সকলেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং মাদকের টাকা ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলমান ছিল। আটক আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত