ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
নিজস্ব প্রতিবেদক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও তাদের একটি টহল গাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় নিমসার সবজি বাজার সংলগ্ন মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা ও মিশুক চলে। এগুলোর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিতে গেলে এই ঘটনা ঘটে। ২০১৫ সাল থেকে জাতীয় এই মহাসড়কে তিন চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছিল সড়ক বিভাগ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ময়নামতি হাইওয়ে থানার একটি টহল দল মহাসড়কে চলাচলরত কয়েকটি অবৈধ থ্রি-হুইলার আটক করে। এসময় ক্ষুব্ধ চালক ও তার সহযোগীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের কাজে বাধা দেয় এবং একপর্যায়ে হামলা চালান। তারা পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং ব্যাপক ভাঙচুর চালান। এতে টহল গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মো. আবদুল মমিন জানান, অবৈধ থ্রি-হুইলার আটকের পর ৩০ থেকে ৩৫ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।