বুড়িচং প্রতিনিধি

কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মো. জসীম উদ্দিন বলেছেন, আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, তা পুনরুদ্ধারে কাজ করছে বিএনপি সরকার। শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করে গড়ে তোলা হবে।
আজ শুক্রবার বিকেলে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের বারেশ্বর চৌমুহনীর বারেশ্বর-লড়িবাগ সড়কের ইউনি ব্লক দ্বারা মেরামত প্রকল্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ী, যত বড় ক্ষমতাধর ছাড় নেই। কিশোর গ্যাংয়ের তাণ্ডব এখানে চলতে দেওয়া হবে না। এই গ্যাং বলতে কিছু থাকবে না। লেখাপড়া করে উন্নত জীবন গড়তে হবে। কিশোরসহ সকল শ্রেণির লোকজনকে মাদক থেকে দূরে থাকতে হবে।
তিনি আরও বলেন, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলাকে উন্নয়নের বন্যায় ভাসিয়ে দেওয়া হবে। দুই উপজেলার প্রতিটি গ্রামের কোনো কাঁচা রাস্তা থাকবে না। বিএনপির সরকারের মাত্র ৩ মাসের মধ্যে দুই উপজেলার মাঝে প্রায় ২১৫ কোটি টাকার উন্নয়ন মূলক কাজ চলছে। আগামী ডিসেম্বরের মধ্যে সাড়ে ৩০০ কোটি টাকার উন্নয়নমূলক কাজ সম্পন্ন হবে।
তিনি বক্তব্যে বলেন, ২০২৫-২০২৬ অর্থবছরে উপজেলা পরিষদ, বুড়িচং-এর আওতায় প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে । সড়কটি মেরামত সম্পন্ন হলে এলাকার মানুষের চলাচল সহজ হবে এবং যানবাহন চলাচলেও স্বস্তি ফিরবে বলে আশা করা হয়, জনগণের জীবনমান উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সহসভাপতি শাহ আলম খোকন, সাবেক সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন, বুড়িচং উপজেলা বিএনপির সহসভাপতি মো. কামাল হোসেন চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ূন কবির বাবুল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. এনামুল হক, বুড়িচং উপজেলা বিএনপির আহবায়ক মো. জাবেদ কাউসার সবুজ চেয়ারম্যান, উপজেলা বিআরডি চেয়ারম্যান মো. কবির হোসেন ভূঁইয়া প্রমুখ।