বুড়িচং প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলায় অসহায় ও সুবিধাবঞ্চিত চক্ষু রোগীদের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি ও অধ্যাপক মো. ইউনুস ফাউন্ডেশনের যৌথ আয়োজনে আজ শুক্রবার এ সেবামূলক কর্মসূচিতে তিন শতাধিক রোগী চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ গ্রহণ করেন। একই সঙ্গে ছানিজনিত সমস্যায় আক্রান্ত ৫০ জনেরও বেশি রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়।
বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ গেইটসংলগ্ন অধ্যাপক মো. ইউনুস ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত এ চিকিৎসা ক্যাম্পে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে আগত রোগীদের ভিড় লক্ষ্য করা যায়। সেখানে রোগীদের চোখ পরীক্ষা, ছানি রোগী শনাক্তকরণ, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মো. জসীম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালক (গ্রাহকসেবা) বদরুল হাসান লিটন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সভাপতি ও অধ্যাপক ইউনুস ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট আ হ ম তাইফুর আলম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও এরশাদ ডিগ্রি কলেজের অধ্যাপক কামরুল হাসান নাসিম।
চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা করেন জাতীয় অন্ধ কল্যাণ সমিতির প্রোগ্রাম অফিসার মো. শাহজাহান। বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মো. হারুন অর রশিদ ও ডা. মো. ফরহাদ হোসেন।
জনকল্যাণমূলক এ আয়োজনের মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত চক্ষু রোগীরা যেমন প্রয়োজনীয় চিকিৎসাসেবা পেয়েছেন, তেমনি ছানি অপারেশনের সুযোগ পেয়ে নতুনভাবে আলোর মুখ দেখার স্বপ্নও দেখছেন-এমন মন্তব্য করেছেন স্থানীয়রা।