বুড়িচংয়ে এমপি জসীম উদ্দিনকে সংবর্ধনা

বুড়িচং প্রতিনিধি
Thumbnail image

আনন্দ-উচ্ছ্বাস আর উৎসবমুখর পরিবেশে কুমিল্লার বুড়িচং উপজেলার ফাজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজিতে কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মো. জসীম উদ্দিনকে সংবর্ধনা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার এ সবংর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের এবং পরিচালনা করেন সহকারী অধ্যাপক মো. গিয়াস উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল মান্নান, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান।

অনুষ্ঠানে মো. জসিম উদ্দীনকে শিক্ষক শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। পরে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, প্রযুক্তিনির্ভর যুগে দক্ষ, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষার্থী গড়ে তোলাই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে নিজেদের প্রস্তুত করার আহ্বোন জানান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সানা উল্লাহ মোল্লা, সহসভাপতি মো. আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ূন কবির বাবুল, আবু নাসের মুন্সী, উপজেলা যুবদলের আহবায়ক মো. জাবেদ কাউসার সবুজ চেয়ারম্যান, কলেজের অধ্যাপক আখতারুজ্জামান ভূঁঞা, সহকারী অধ্যাপক মনিরা ইয়াসমিন, মো. রবিউল আলম, মো. মনিরুল ইসলাম, গোলাম মোস্তফা, মিজানুর রহমান, হোসেন আলী, আবদুল জলিল ভূঁইয়া, আনোয়ার হোসেন, মনির হাসান, দেলোয়ার হোসেন, নিজাম উদ্দিন, আবদুল খালেক, মো. শাহজাহান, মো. অলিউর রহমান ও মো. ইউসুফ চৌধুরী প্রমুখ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত