• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> বুড়িচং

বুড়িচংয়ে মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতির এডহক কমিটি গঠন

সভাপতি আরিফ, সদস্য সচিব শফিকুল

বুড়িচং প্রতিনিধি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ২০: ০৯
logo

বুড়িচংয়ে মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতির এডহক কমিটি গঠন

বুড়িচং প্রতিনিধি

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ২০: ০৯
Photo

কুমিল্লার বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতির নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সমিতির ভবনে অনুষ্ঠিত সাধারণ সভায় শিক্ষকদের ঐকমত্যের ভিত্তিতে পাঁচ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

সভায় পূর্ণমতি মন্সুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আরিফ কাউসার রহমান শাহীনকে সভাপতি এবং বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।

রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন আরাগ আনন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রশিদ। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার সূচনা হয়। পরে স্বাগত বক্তব্য দেন সভার সভাপতি মো. আব্দুল গফুর।

সভায় শুরুতেই দুই শিক্ষক নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক মরহুম মো. আব্দুর রহমান এবং বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম বজলুর রহমানের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

পরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমিতির প্রাপ্য অর্থের চেক তাদের হাতে তুলে দেওয়া হয়।

নবগঠিত পাঁচ সদস্যের এডহক কমিটির সদস্যরা হলেন—নিমসার তাহেরা জুনাব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা বেগম, ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের মো. মোস্তাফিজুর রহমান এবং ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. হাবিবুর রহমান বাবুল মাস্টার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ূন কবির বাবুল, আবু নাসের মুন্সী, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম টিপু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন ভূঁইয়া।

এ সময় বুড়িচং উপজেলার সমিতির আওতাভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সভা শেষে নবগঠিত কমিটির সভাপতি মো. আরিফ কাউসার রহমান শাহীন উপস্থিত শিক্ষক, সদস্য ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ইয়াবাসহ আটক ছাত্রদলের আহবায়ক আজীবন বহিষ্কার

২

কুমিল্লার শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগ নিতে হবে: মনিরুল হক চৌধুরী

৩

কোনাে মহিলা ডাক্তারকে ম্যাডাম/ স্যার ছাড়া অন্য কিছু ডাকবেন না !

৪

অটোরিকশা চালক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

৫

৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক

সম্পর্কিত

ইয়াবাসহ আটক ছাত্রদলের আহবায়ক আজীবন বহিষ্কার

ইয়াবাসহ আটক ছাত্রদলের আহবায়ক আজীবন বহিষ্কার

১ ঘণ্টা আগে
কুমিল্লার শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগ নিতে হবে: মনিরুল হক চৌধুরী

কুমিল্লার শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগ নিতে হবে: মনিরুল হক চৌধুরী

২ ঘণ্টা আগে

৩ ঘণ্টা আগে