• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> বুড়িচং

বুড়িচংয়ে মানসম্মত চিকিৎসা ও নির্ভুল পরীক্ষা নিশ্চিতের আহ্বান

বুড়িচং প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৪৩
logo

Photo

কুমিল্লার বুড়িচংয়ে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মালিক ও পরিচালকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোগীদের চিকিৎসাসেবায় কোনো ধরনের গাফিলতি, অনিয়ম কিংবা পরীক্ষা-নিরীক্ষায় ত্রুটি হলে তা কঠোরভাবে মোকাবিলার সতর্কবার্তা দেওয়া হয়েছে সভা থেকে।

আজ বৃহস্পতিবার সকালে বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমপ্লেক্সের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও প্রতিনিধিরা এতে অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মালেকুল আলতাফ ভূঁইয়া। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. মাহাবুবুর রহমান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. সোলেমান হক মিঠু।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মালেকুল আলতাফ ভূঁইয়া বলেন, বুড়িচং উপজেলা সদর, কংশনগর বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এসব প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রতি সর্বোচ্চ দায়িত্বশীলতা ও পেশাদারত্বের সঙ্গে সেবা দিতে হবে।

তিনি বলেন, ‘চিকিৎসাসেবায় কোনো ধরনের গাফিলতি করা যাবে না। রোগ নির্ণয়ের ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষা অবশ্যই নির্ভুল ও মানসম্মত হতে হবে। কোনো ধরনের অনিয়ম বা অপ্রীতিকর ঘটনা প্রশ্রয় দেওয়া হবে না।’

সভায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিকদের পক্ষে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলার আদম খান ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. রমিজ উদ্দিন, বুড়িচং সান মুন ডায়াবেটিস এন্ড কনসালটেন্টের মালিক মো. আলী আশ্রাফ ফাজু, হ্যাপো মেডিকোর ইমতিয়াজ আহমেদ ইমন, বুড়িচং আধুনিক হাসপাতালের পরিচালক খন্দকার মোস্তাক আহমেদ, সেফা হাসপাতালের পরিচালক মো. সোহেল রানা, কংশনগর ইউনিক হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন ভূঁইয়া, কংশনগর মা ও শিশু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্টরা।

মতবিনিময় সভায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সেবার মানোন্নয়ন, রোগীদের নিরাপদ চিকিৎসা নিশ্চিতকরণ, নির্ভুল পরীক্ষা-নিরীক্ষা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং স্বাস্থ্য বিভাগের সঙ্গে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লার পথসভায় জনসমাগমের প্রস্তুতি

২

ব্রাহ্মণপাড়ায় এক বছরে বিষপানে ২৩৩ জনের আত্মহত্যার চেষ্টা

৩

সাবেক ও বর্তমান সহকর্মীদের মাঙ্গলিক সংবর্ধনায় সিক্ত অধ্যক্ষ শিবতোষ নাথ

৪

ফলাফলভিত্তিক শিক্ষা মডেল বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মসূচি

৫

শিশুকে ধর্ষণের পর হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সম্পর্কিত

কুমিল্লার পথসভায় জনসমাগমের প্রস্তুতি

কুমিল্লার পথসভায় জনসমাগমের প্রস্তুতি

৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়ায় এক বছরে বিষপানে ২৩৩ জনের আত্মহত্যার চেষ্টা

ব্রাহ্মণপাড়ায় এক বছরে বিষপানে ২৩৩ জনের আত্মহত্যার চেষ্টা

৩ ঘণ্টা আগে
সাবেক ও বর্তমান সহকর্মীদের মাঙ্গলিক সংবর্ধনায় সিক্ত অধ্যক্ষ শিবতোষ নাথ

সাবেক ও বর্তমান সহকর্মীদের মাঙ্গলিক সংবর্ধনায় সিক্ত অধ্যক্ষ শিবতোষ নাথ

১৮ ঘণ্টা আগে

১৯ ঘণ্টা আগে