বাঁশবোঝাই ভ্যান ও সিএনজির সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বাঁশবোঝাই ভ্যানের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার পারুয়ারা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্রের নাম রফিকুল ইসলাম (১৭)। সে দেবীদ্বার উপজেলার ৮ নম্বর জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামের আমির সরকার বাড়ির মো. সফিকুল ইসলাম সরকারের ছেলে। নিহত রফিকুল ইসলাম দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ মীর আব্দুল গফুর কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিল।

নিহতের চাচাতো ভাই আনোয়ার হোসেন জানান, এক বন্ধুকে নিয়ে কুমিল্লা ঘুরতে গিয়ে ফেরার পথে পারুয়ারা এলাকায় একটি বাঁশবোঝাই ভ্যানের সঙ্গে সিএনজির সংঘর্ষে বাঁশের আঘাতে রফিক নিহত হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত