বুড়িচং প্রতিনিধি

কুমিল্লার বুড়িচংয়ে উপজেলা যুবলীগের সহসভাপতি ও মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাহেব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার কোরপাই এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
দেবপুর পুলিশ ফাঁড়ির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় কোরপাই এলাকায় এম সাহেব আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। একপর্যায়ে তাকে গ্রেপ্তার করে দেবপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।
পুলিশের দাবি, এম সাহেব আলীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগসহ একাধিক মামলা রয়েছে। এ ছাড়া গত শনিবার রাতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকায় বিক্ষোভ মিছিল করার চেষ্টা করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং তাদের মিছিলের চেষ্টা ছত্রভঙ্গ করে দেয়। ওই ঘটনার সঙ্গে এম সাহেব আলীর সম্পৃক্ততার বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া বলেন, ‘রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে এম সাহেব আলী চেয়ারম্যানকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’