নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় ইয়াবাসহ পুলিশের হাতে আটক বুড়িচং উপজেলার খাড়াতাইয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ছাত্রদলের আহবায়ক সাজ্জাদ মারুফকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হক ভূঁইয়া রাসেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার কুমিল্লা শহরতলির শাসনগাছা এলাকায় পুলিশের অভিযানে সাজ্জাদ মারুফসহ তিনজনকে আটক করা হয়। পুলিশ জানায়, এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
মুহুর্তের মধ্যে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরপরই সাংগঠনিকভাবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল।
পরে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাজ্জাদ মারুফের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী বলেন, সাংগঠনিক শৃঙ্খলাবহির্ভ‚ত কর্মকাণ্ডে জড়িত হলে সে যেই হোক, তাকে দলে কোনোভাবেই জায়গা দেওয়া হবে না। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই সাজ্জাদ মারুফকে বহিষ্কার করা হয়েছে।