শিকারপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪০০ ব্যক্তি

বুড়িচং প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামে অসহায়, গরিব, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত ৪০০ জন ব্যক্তিকে চিকিৎসাসেবা দেওয়া হয়। একইসঙ্গে ওষুধ বিতরণ করা হয়।

আজ শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিকারপুর গ্রামের শিক্ষানুরাগী মরহুম জুনাব আলী সাহেব বাড়ির গোলাম সারওয়ার হাফেজিয়া এতিমখানা প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় ওষুধ প্রশাসনের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি মানবিকতার সবচেয়ে বড় পরিচয়। এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও কল্যাণের বার্তা ছড়িয়ে দেয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজের পরিচালক ডা. কামরুন নাহার হারুন, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাহাবুবুর রহমান, মীম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক খায়রুন্নাহার মুক্ত এবং জিয়া উদ্দিন সুমন।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত¡াবধানে ছিলেন কুমিল্লা ফাইন টাওয়ারের ভাইস চেয়ারম্যান মো. গোলাম সারওয়ার। সহযোগী তত্ত্বাবধানে ছিলেন আনাস মো. আরিফ।

চিকিৎসাসেবা প্রদান করেন ডা. ফয়সাল ওয়াহিদ, ডা. মো. আপন ইসলাম, ডা. ফাতেমা কাসপি তাহাসহ একদল অভিজ্ঞ চিকিৎসক। এ সময় মীম হাসপাতালের ম্যানেজার মো. মহি উদ্দিন ভূঁইয়া চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গ্রামের একাধিক উপকারভোগী জানান, চিকিৎসা ও ঔষধের ব্যয় বহন করা অনেকের পক্ষেই সম্ভব হয় না। এমন উদ্যোগ তাদের জন্য যেন আশীর্বাদ হয়ে এসেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত