বুড়িচং প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চাঁদপুর সফর উপলক্ষে বুড়িচং-নিমসার কর্মসূচি সফল করতে কুমিল্লার বুড়িচং উপজেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি ও অঙ্গসংগঠন। এ উপলক্ষে আজ বুধবার বিকেলে উপজেলার ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া এলাকায় খন্দকার ফুড গ্যালারিতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
বুড়িচং উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মো. জসীম উদ্দিন। তিনি বলেন, দলকে আরও সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। চাঁদপুরের কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের সক্রিয় ভ‚মিকা রাখতে হবে।
উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মিজানুর রহমানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য ডা. নজরুল ইসলাম শাহীন, খন্দকার জামাল হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম খোকন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফরকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সফর সফল করতে সাংগঠনিকভাবে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও জানান তারা।