বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি

বুড়িচংয়ে বিনামুল্যে চক্ষু চিকিৎসা

বুড়িচং প্রতিনিধি
Thumbnail image

বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার উদ্যোগে বুড়িচং উপজেলার পূর্ণমতি উত্তরপাড়া সিএসপি হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্পে ২১০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। এছাড়া চক্ষু রোগীদের বিনামূল্যে ঔষধ ও ৫৩ জন রোগীকে বিনামুল্যে চশমা প্রদান করা হয়।

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সভাপতি এডভোকেট আ হ ম তাইফুর আলম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক ডা. এ কে এম আব্দুস সেলিম এবং বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাবেদ কাউছার সবুজ।

চক্ষু ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে ৩৯ জন চক্ষু রোগীকে আলেখারচরে অবস্থিত বিকো ও চক্ষু হাসপাতালে ছানি অপারেশন করে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয়া হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত