চৌদ্দগ্রামে ৬৭ কেজি গাঁজাসহ আটক ১

চৌদ্দগ্রাম প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার চৌদ্দগ্রামে ৬৭ কেজি গাঁজাবাহী পিকআপ ভ্যানসহ একজনকে আটক করেছে র‌্যাব। আটক ওহিদুর রহমান উপজেলার ঘোলপাশা ইউনিয়নের শালুকিয়া গ্রামের বাসিন্দা। আজ শনিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন।

স্থানীয় ও র‌্যাব সূত্রে জানা গেছে, ওহিদুর রহমান দীর্ঘদিন ধরে ভারত থেকে সীমান্ত পেরিয়ে গাঁজা এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার র‌্যাব-৭-এর একটি দল উপজেলার আমানগন্ডা এলাকায় অভিযান চালায়। অভিযানে ৬৭ কেজি গাঁজাসহ পিকআপ ভ্যানটি জব্দ করে ও ওহিদুরকে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওহিদুর রহমান মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে তাকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করে র‌্যাব। শনিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন জানান, সীমান্তে মাদক পাচার ও কেনা বেচা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত