• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> চৌদ্দগ্রাম

চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, নারীসহ আটক ২

চৌদ্দগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১৩: ১৩
logo

Photo

কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ে না করায় প্রেমিকা ছুরিকাঘাতে সাইয়েদ আবদুল্লাহ সিয়াম নামে এক যুবককে হত্যা করেছে। আজ সোমবার ভোরে পৌর এলাকার লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। সিয়াম ওই গ্রামের এনামুল হকের বড় ছেলে। ঘটনাস্থল থেকে পুলিশ প্রেমিকা নাইমা জাহান ও বন্ধু আরিয়ান খান মাহিদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক সামছুল আরেফিন।

স্থানীয় সূত্র ও প্রেমিকা নাইমা জাহানের সঙ্গে বলে জানা গেছে, মোবাইলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মরহুম জলিল মৃদার মেয়ে নাইমা জাহানের সঙ্গে চৌদ্দগ্রাম পৌর এলাকার লক্ষীপুর গ্রামের এনামুলে হকের ছেলে সাইয়েদ আবদুল্লাহ সিয়ামের প্রেমের সম্পর্ক ঘড়ে উঠে। এরই মধ্যে দুইজনে ঢাকায় আবাসিক হোটেলে কয়েকবার রাত্রিযাপন করেছিল। সম্প্রতি নাইমা জাহানের তিন মাসের গর্ভের বাচ্চা নষ্ট করে সিয়াম। বিয়ের জন্য চাপ দিলে সিয়াম টালবাহানা করতে থাকে। এরই মধ্যে নাইমা জাহানকে বিশ হাজার টাকা নিয়ে লক্ষ্মীপুর গ্রামের বাড়িতে আসার জন্য চাপ দেয় সিয়াম। টাকা জোগাড় করতে না পেরে সিয়ামের কথা রক্ষায় নাইমা রোববার রাতে লক্ষ্মীপুর গ্রামে সিয়ামের পুরাতন বাড়িতে আসে নাইমা জাহান। সেখানে একটি কক্ষে সিয়াম, নাইমা জাহান ও সিয়ামের বন্ধু পাশ্ববর্তী বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা গ্রামের কাজী বাড়ির আরিয়ান রাত্রিযাপন করে। ভোরে সাইয়েদ আবদুল্লাহ সিয়াম প্রেমিকা নাইমা জাহানকে বাসা থেকে চলে যাওয়ার জন্য বলে ‘যাতে আশ-পাশের কেউ না দেখে’। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে থাকা ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করে প্রেমিকা নাইমা জাহান। এ সময় সেখানে উপস্থিত ছিল বন্ধু আরিয়ান। সিয়ামের চিৎকার শুনে আশ-পাশের লোকজন ছুটে এসে নাইমা জাহান ও বন্ধু আরিয়ান আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার ও দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে।

চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক সামছুল আরেফিন বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

মাদক সেবনের অভিযোগে সেই যুবলীগ নেতা আদনান হায়দার গ্রেপ্তার

২

অটোরিকশা চালক হত্যা মামলায় গ্রেপ্তার ১

৩

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে মারা গেলেন কুমিল্লার দম্পতি

৪

মাদক সেবনের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

৫

চান্দিনায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, পাশের গ্রামেও চুরি

সম্পর্কিত

মাদক সেবনের অভিযোগে সেই যুবলীগ নেতা আদনান হায়দার গ্রেপ্তার

মাদক সেবনের অভিযোগে সেই যুবলীগ নেতা আদনান হায়দার গ্রেপ্তার

৫ ঘণ্টা আগে
অটোরিকশা চালক হত্যা মামলায় গ্রেপ্তার ১

অটোরিকশা চালক হত্যা মামলায় গ্রেপ্তার ১

৭ ঘণ্টা আগে