চৌদ্দগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি
Thumbnail image

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে মিছিলে নেতৃত্ব দেন পৌরসভা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হারুন অর রশীদ মজুমদার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা কৃষকদল সভাপতি শাহ আলম, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, পৌর বিএনপির সহসভাপতি আবদুল মন্নান, সিনিয়র যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক দুলাল পাটোয়ারী, এছাক ব্যাপারী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক খোরশেদ আলম, পৌর মৎসজীবী দলের আহ্বায়ক মাসুদ রানা সুজন প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, গত ৫ আগস্টের পর থেকে একটি কুচক্রী মহল দেশের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে এবং জনজীবনকে বিপর্যস্ত করতে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিব।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত