চৌদ্দগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার ১

চৌদ্দগ্রাম প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার চৌদ্দগ্রামে রকিবুল ইসলাম নিশানকে ২৫টি ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার চিওড়া ইউনিয়নের কবরুয়া গ্রামে। তিনি ওই গ্রামের উত্তর পাড়ার বাবর আলীর ছেলে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন এ তথ্য দেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে থানার উপ-পরিদর্শক লিটন চাকমার নেতৃত্বে পুলিশের একটি টিম চিওড়া ইউনিয়নের নোয়াপুর এলাকা থেকে ২৫টি ইয়াবাসহ রকিবুল ইসলাম নিশান প্রকাশ পিস্তল রকিবকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে।

ওসি মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে মামলা শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত