ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিসহ ৯ জুয়াড়ি আটক

চৌদ্দগ্রাম প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার চৌদ্দগ্রামে জুয়ার আসর থেকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম ওরফে কালামসহ নয় জুয়াড়িকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার দেড়কোটা বাজারে আবুল খায়েরের পরিত্যক্ত দোকানঘর থেকে তাদের আটক করা হয়। আজ মঙ্গলবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক মো. নূর নবী।

আটককৃতরা হলেন-ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী ফেলনা গ্রামের সামছুল আলম ওরফে কালাম, একই গ্রামের জহিরুল হক, বৈলপুর গ্রামের শাহ আলম, মো. ইলিয়াছ, গিয়াস উদ্দিন, আবদুল্লাহ আল মামুন, দেড়কোটার বেলাল হোসেন, মো. বেলাল ও মিতল্লা গ্রামের নুরে আলম। এ সময় তাদের কাছ থেকে নগদ ১০ হাজার ৫৩০ টাকা ও তাস উদ্ধার করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা বাজারের আবুল খায়েরের পরিত্যক্ত দোকানঘরটিতে জুয়ার আসর চলছিল। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জুয়ার আসর ঘেরাও করে নয়জনকে আটক করে।

চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক মো. নূর নবী বলেন, প্রকাশ্য জুয়া আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা শেষে আদালতে পাঠানো হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত