চৌদ্দগ্রাম প্রতিনিধি

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কথা থাকলেও তা অমান্য করে দোকান খোলা রাখায় কুমিল্লার চৌদ্দগ্রামে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফকাত আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২০০ টাকা করে মোট ৬০০ টাকা জরিমানা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের অন্যান্য এলাকার মতো কুমিল্লার চৌদ্দগ্রামেও রাত ৮টার পর শপিংমল ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনাটি ব্যবসায়ীদের জানাতে মঙ্গলবার চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহাদাত হোসেন মাইকিং করেন। এরপর রাত ৮টার পর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ করার জন্য মৌখিকভাবে অনুরোধ জানান।
তবে ওই নির্দেশনার পরও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান চালু থাকার খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফকাত আলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের সময় নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে তিন ব্যবসায়ীকে ২০০ টাকা করে জরিমানা করা হয়।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ‘ প্রাথমিকভাবে ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে। সরকারি নির্দেশনা অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’