চৌদ্দগ্রামে সিএনজিচালিত অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

চৌদ্দগ্রাম প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার চৌদ্দগ্রামে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মোজাম্মেল উপজেলার শ্রীপুর ইউনিয়নের গজারিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

আজ বুধবার দুপুরে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ জুলাই শ্রীপুর ইউনিয়নের গজারিয়া গ্রামে জায়গা নিয়ে বিরোধের জেরে জয়নাল আবেদীনের পরিবার রাস্তার ওপর বাঁশের খুঁটি দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বিষয়টি জানতে পেরে বিল্লাল হোসেনসহ পরিবারের সদস্যরা বাধা সরাতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় জয়নাল আবেদীনের ছেলে মোজাম্মেল হোসেনের ধারালো অস্ত্র দিয়ে বিল্লাল হোসেনের মাথায় আঘাত করেন বলে তাদের অভিযোগ। গুরুতর আহত অবস্থায় বিল্লালকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা টাওয়ার হাসপাতালে স্থানান্তর করে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ আগস্ট মঙ্গলবার রাতে বিল্লাল হোসেনের মৃত্যু হয়। এ ঘটনায় এজাহার নামীয় প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে মঙ্গলবার রাতে চট্টগ্রামের চাঁন্দগাঁও এলাকা থেকে গেপ্তার করে পুলিশ ও র‌্যাব-৭ এর যৌথ টিম।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, চট্টগ্রামের চাঁন্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে হত্যামামলার আসামী মোজাম্মেল হোসেনকে গেপ্তার করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত