• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> চৌদ্দগ্রাম

কুমিল্লার চৌদ্দগ্রামে সিএনজিকে বাঁচাতে গিয়ে মহাসড়কে উল্টে গেল বাস, আহত ৩০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৩৯
logo

Photo

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমজাদের বাজার এলাকায় যাত্রীবাহী ‘তিশা প্লাটিনাম পরিবহনের’ বাস উল্টে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন।

আজ শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার আমজাদের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী তিশা প্লাটিনাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের আমজাদের বাজার এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের ওপর উল্টে যায়। দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ৩০ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা আহতদের মধ্যে গুরুতর আহত ২১ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের মধ্যে ১৫ জনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

মিঞাবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নাজির হোসেন বলেন, আমজাদের বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, একটি সিএনজিকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার কারণ ও ঘটনার বিস্তারিত বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল বলেন, দুর্ঘটনায় আহত হয়ে বেশ কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাদের মধ্যে গুরুতর আহত ২১ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে শারীরিক অবস্থার বিবেচনায় ১৫ জনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার কারণে মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

হোমনায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

২

চৌদ্দগ্রামে রঙের কাজ করার সময় মিস্ত্রীর মৃত্যু

৩

সপদে ফিরছেন দুই শিক্ষক, আনিছুলেরও বাধা নেই

৪

চৌদ্দগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার ১

৫

ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার চেয়ে আমাদের ভালো মানুষ হওয়া জরুরি : হাসনাত আব্দুল্লাহ

সম্পর্কিত

হোমনায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

হোমনায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

৬ ঘণ্টা আগে
চৌদ্দগ্রামে রঙের কাজ করার সময় মিস্ত্রীর মৃত্যু

চৌদ্দগ্রামে রঙের কাজ করার সময় মিস্ত্রীর মৃত্যু

৭ ঘণ্টা আগে

৯ ঘণ্টা আগে