চৌদ্দগ্রাম প্রতিনিধি

বিদ্যুৎস্পৃষ্ট, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে কুমিল্লার চৌদ্দগ্রামে গৃহবধুসহ তিনজন মারা গেছেন।
গতকাল মঙ্গলবার রাত ১০টা থেকে আজ বুধবার সকাল ১০টার মধ্যে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ আক্তার (৩৩), পৌর এলাকার শ্রীপুরের প্রয়াত কালা মিয়ার ছেলে সামছুল হক (৬৫) ও গুণবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামের জাহাঙ্গীর কবির প্রকাশ মনু মিয়ার ছেলে আল জাবির অভি (২২)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সোলেমান বাদশা তথ্যটি নিশ্চিত করেছেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামে শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ আক্তার বাড়িতে বৈদ্যুতিক তারে কম্বল শুকাতে দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম রাস্তার মাথায় সড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় শ্রীপুর গ্রামের সামছুল হক গুরুতর আহত হন। স্থানীয়রা লোকজন তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
অপরদিকে মঙ্গলবার রাতে গুনবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামে হাঁটার সময় বিষাক্ত সাপের কামড়ে আহত আল জাবির অভি। এরপর বাড়িতে গিয়ে শুয়ে পড়ে। অসুস্থতাবোধ করে স্বজনদের বিষয়টি অবহিত করলে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে অভিকে মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সোলেমান বাদশা বলেন, হাসপাতালে আনার আগেই বিলকিছ আক্তার ও সামছুল হক মৃত্যুবরন করেছেন। এছাড়া সাপের কামড়ে আহত অভিকে কুমিল্লা মেডিকেলে পাঠানোর পর মৃত্যুর খবর শুনেছি।