নিজস্ব প্রতিবেদক

বাবা-মায়ের সঙ্গে অভিমান করে মাহিমা ইসলাম মাহি (১২) ও তানিশা আক্তার (১৪) নামে দুই কিশোরী নিখোঁজ হওয়ার ছয় দিন পর কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কুমিল্লার একটা টিম কক্সবাজার থেকে তাদের উদ্ধার করে। গতকাল বুধবার দুপুরে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন।
এর আগে গত বৃহস্পতিবার দুই কিশোরী মাদ্রাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এই ঘটনায় উভয় ছাত্রীর পরিবার গত শুক্রবার চৌদ্দগ্রাম থানায় নিখোঁজ ডায়েরি করেন। উদ্ধার হওয়া দুই কিশোরী উপজেলার কাশিনগর ইউনিয়নের যুগিরকান্দি গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি মহিলা মাদ্রাসার ছাত্রী। পুলিশ জানায়, উদ্ধার হওয়া দুই কিশোরী বান্ধবী।
গত ২৪ সেপ্টেম্বর সকালে মাহিমা ইসলাম মাহি ও তানিশা আক্তার মাদ্রাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। এই ঘটনায় তাদের পরিবার থানায় সাধারণ ডায়েরি করে। পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে কক্সবাজারের সমুদ্রসৈকত এলাকার গ্রিন প্যারাডাইজ হোটেলের ১০১ নম্বর কক্ষ থেকে তাদেরকে উদ্ধার করা হয়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোছাইন বলেন, জিজ্ঞাসাবাদে কিশোরীরা পুলিশকে জানান, তানিশা আক্তারকে তার পরিবার বিভিন্ন কারণে বকাঝকা করত।
বিষয়টি তানিশা তার বান্ধবী মাহিমা ইসলাম মাহিকে জানায়। এক পর্যায় দুই বান্ধবী পরামর্শ করে তারা ঘর ছেড়ে বের হয়ে যাবে। পরামর্শ অনুযায়ী গত ২৪ সেপ্টেম্বর সকালে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে তারা মিয়া বাজার এলাকায় গিয়ে তানিশার সঙ্গে থাকা এক জোড়া কানের দুল বিক্রি করে ঢাকায় চলে যায়। পরে সেখান থেকে তারা কক্সবাজার চলে যায়।
তিনি আরো জানান, গত মঙ্গলবার দুপুরে তারা একটি মোবাইল সিম কিনে পরিবারের কাছে কল করে জানায় তারা ভালো আছে।
পরিবার বিষয়টি পুলিশকে জানালে পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় জানতে পারে তারা কক্সবাজারে অবস্থান করছে। সেখান থেকে পুলিশ গভীর রাতে তাদেরকে উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে দুই কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।