নিজস্ব প্রতিবেদক

শিশুদের পুষ্টি ঘাটতি দূর করা এবং ভিটামিন ‘এ’ জনিত স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধে ২৮ জুন সারাদেশের ন্যায় কুমিল্লা নগরেও দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরের ১১৪টি কেন্দ্রে একযোগে এ কার্যক্রম পরিচালিত হবে। এ সময় নির্ধারিত বয়সী শিশুদের বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
আজ বৃহস্পতিবার সকালে কুমিল্লা সিটি করপোরেশনের অতীন্দ্র মোহন সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে কুমিল্লা সিটি করপোরেশনের মেডিকেল অফিসার ডা. চন্দনা রাণী জানান, এবারের ক্যাম্পেইনে নগর এলাকার মোট ৫৫ হাজার ১৯১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৭ হাজার ৮২৫ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪৭ হাজার ৩৬৬ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি বলেন, প্রতিটি কেন্দ্রে দুইজন করে স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে দুইজন করে সুপারভাইজার সার্বিক কার্যক্রম তদারকি করবেন। শিশুদের নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, ৫৫ হাজারের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন ‘এ’ শিশুদের সুস্থ বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং দৃষ্টিশক্তি রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নগরীর কোনো শিশু যেন এই সেবা থেকে বঞ্চিত না হয়, সে জন্য আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। আমি অভিভাবকদের অনুরোধ করবো, নির্ধারিত দিনে নিকটস্থ কেন্দ্রে গিয়ে সন্তানকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে জাতীয় এই কর্মসূচিকে সফল করুন।

ক্যাম্পেইন বাস্তবায়নে কুমিল্লা সিটি করপোরেশনের পাশাপাশি বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সহযোগিতা করছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রজেক্ট, সূর্যের হাসি ক্লিনিক, রোটারি ক্লাব, এপেক্স ক্লাব অব কুমিল্লা সিটি এবং বিডি ক্লিন, কুমিল্লা উল্লেখযোগ্য।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং স্বাভাবিক শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সী শিশুদের অভিভাবকদের ক্যাম্পেইনের দিন নিকটস্থ কেন্দ্রে উপস্থিত হয়ে সন্তানকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহবান জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন ও ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো আবু সায়েম ভূঁঞা।