• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> কুমিল্লা সিটি করপোরেশন

কুমিল্লা সিটি করপোরেশনের চলমান উন্নয়ন প্রকল্প সম্পর্কে জানতে চেয়ে প্রশাসককে স্থানীয় সংসদ সদস্যের চিঠি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ১৩: ২৬
logo

Photo

কুমিল্লা সিটি করপোরেশনের চলমান উন্নয়ন প্রকল্প সম্পর্কে জানতে চেয়ে প্রশাসক মো. ইউসুফ মোল্লা (টিপু)কে চিঠি দিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। মনিরুল বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা। ইউসুফ মোল্লা কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক।

জানা গেছে, কুমিল্লা সিটি করপোরেশনের আগামী অর্থবছরের আর্থিক চাহিদা, উন্নয়ন পরিকল্পনা ও উন্নয়ন কর্মসূচি এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি ও প্রতিফলন এবং ইতিমধ্যে সম্পাদিত প্রকল্পগুলোর জনতুষ্টি প্রতিক্রিয়া এবং প্রকল্পগুলোর বর্তমান অবস্থা ইত্যাদি সম্পর্কে অবহিত হওয়ার জন্য মনিরুল হক চৌধুরী চিঠি দেন।

সংসদ সদস্য চিঠি শুরু করেন, ‘আসসালামু আলাইকুম, প্রায় তিন মাসেরও অধিক সময় আগে আমি আপনাদের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি, নির্বাচিত হওয়ার পরপরই, তৎকালীন প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ হয়েছিল এবং পরবর্তীতে বিস্তারিত জানার অভিপ্রায় ব্যক্ত করেছিলাম। আপনি মনোনীত হওয়ার পর আপনার প্রথম টেলিফোনেই বলেছিলাম ‘আলহামদুলিল্লাহ’। পরবর্তী পর্যায়ে আমাদের উভয়ের ব্যস্ততার কারণে বিস্তারিত কথা বলার সুযোগ হয়নি। কুমিল্লা সিটি করপোরেশনের আদি শহর এলাকাটি অপ্রত্যাশিতভাবেই এখন আমার নির্বাচিত এলাকা। তাই এই এলাকার সিটি করপোরেশন, বিশেষ করে মূল শহরের এলাকার সমস্যা নিয়ে আমি বিস্তারিত অবহিত নই। কিন্তু এটা তো ঠিক যে, কুমিল্লা আমার ঠিকানা এবং আমার পরিচয়ও। তাই নৈতিক এবং প্রয়োজনীয় কারণেই উপরোক্ত বিষয়গুলো আমার জানা প্রয়োজন। তাছাড়া বাজেট বিষয়ে বক্তব্যকালে প্রসঙ্গগুলো সরকারের কাছে তুলে ধরা আমার দায়িত্ব বলে মনে করি।

তাছাড়া শহরের যানজট, স্ট্রিট লাইট, পরিচ্ছন্নতা, রাজগঞ্জ বাজার এবং নিউ মার্কেটের দুরবস্থা সম্পর্কে আমার জানা প্রয়োজন। এসব নিয়ে আপনাদের কোনো সাহায্য করার আমার সুযোগ আছে কিনা, প্রচেষ্টা চালাতে চাই। এই নিয়ে আমার একটা পরিকল্পনা আছে, আপনাদের কাছে তুলে ধরতে চাই। আপনি হয়তো জানেন যে, ১৭০ বছরের পুরানো কুমিল্লা পৌরসভায় নতুন করে একটি গ্রামও যুক্ত হয়নি। শহরের চানপুর-ধর্মপুর রেলস্টেশন ইত্যাদি এখন শহরে থাকলেও আজও পার্শ্ববর্তী ইউনিয়নের অন্তর্ভুক্ত।

আদিকাল থেকে এ শহরে মেথরনির্ভর পয়ঃঅপসারণের ব্যবস্থা ছিল, যা আজ কী কারণে বিলুপ্ত জানি না। ৮৮ সালে মাঝারি শহর প্রকল্পের আওতায় তখনকার প্রতিটি জেলা শহরের মতো কুমিল্লাও তদ্রুপ ৩০ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। বাস্তবায়নকালীন প্রশাসনিক ব্যর্থতা, তদবিরে ঠিকাদার নিয়োগ ও ক্ষমতাবানরা ঠিকাদার নিযুক্ত হওয়ায় ১২ ফুটের ড্রেন ৬ ফুটে রূপান্তরিত হয়, তাও আবার প্রথম বছরেই ভেঙে পড়ে ও বিলুপ্ত হয়ে যায়। ফলে কুমিল্লা শহর গজবি শহরে রুপান্তরিত হয়। অন্যদিকে, ৬২ সালে শহর রক্ষার্থে গোমতীর আইল নির্মিত হওয়ায় গোমতীর শাখা খাল, বিমানবন্দর খাল, কাটাখালী খাল ও টমছমব্রিজ খাল কুমিল্লা শহরের পানি ও পয়ঃনিষ্কাশনের যে বিরাট ভ‚মিকা ছিল তা কালক্রমে দখল হয়েছে। ইচ্ছামতো দৈনন্দিনের বর্জ্য, প্লাস্টিক সামগ্রী এবং অপ্রয়োজনীয় জিনিসপত্র নির্বিঘ্নে ফেলার কারণে খরস্রোতা ৩টি খালই আজ বিলুপ্তির পথে।

আপনি এও জানেন যে, ২০০৪ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৩৫ কিলোমিটার ব্যাপী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সৃষ্টি করেন, যা ৩ বছরের মধ্যে ১০ কোটি রেভিনিউ অর্জন করে ‘এ’ শ্রেণির মর্যাদা লাভ করে। ১/১১ সরকারের তৎকালীন স্থানীয় সরকার সচিব সরফরাজ হোসেন, আমার রাজনৈতিক প্রতিপক্ষ কর্তৃক উপজেলা পৌরসভায় দায়ের করা প্রায় অর্ধশতাধিক অভিযোগের তদন্ত করতে গিয়ে অভিযোগকারীদের অভিযোগ বানোয়াট প্রমানিত হয়। কুমিল্লা দক্ষিণ পৌরসভার ১০ কোটি রেভিনিউ ও ৩৫ বর্গকিলোমিটার সীমানা নিয়ে কুমিল্লা পৌরসভার ১৭ বর্গকিলোমিটার মিলে মোট ৫২ বর্গকিলোমিটার সীমানায় কুমিল্লা সিটি করপোরেশন গঠন করে।

দুর্ভাগ্য এই যে, সিটি করপোরেশনে সমন্বিত পরিকল্পনা না হওয়ায় এবং সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান বরাদ্দকৃত ২৭ কোটি টাকার কুমিল্লা শহর দক্ষিণ-পশ্চিমে প্রবেশপথ প্রকল্পে ১/১১ থেকে পরবর্তী সরকারের সময়ে লুণ্ঠন হয়। অন্যদিকে কুমিল্লা শহরের পূর্বে প্রবেশপথ চকবাজারের যানজটের কারণে আজ চকবাজারই বিলুপ্ত হয়ে গেছে।

এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমি ইতিমধ্যে বিরতি থেকে চকবাজার হয়ে সুয়াগাজী পর্যন্ত পুরাতন গ্র্যান্ড ট্রাঙ্ক রোডটি, যা সড়ক বিভাগের অধীনে, তা ৪ লেনে রূপান্তরের জন্য উদ্যোগ গ্রহণ করেছি। বিলম্ব হলেও আপনার সহযোগিতায় কুমিল্লা প্রবেশপথ উন্নয়ন প্রকল্পের ডিপিপি আমি সরকারের মঞ্জুরির জন্য দাখিল করেছি, যা এখনও প্রক্রিয়াধীন।

এটা ঠিক, মহানগর দক্ষিণ ও তার দক্ষিণ-পূর্বাঞ্চলের জনগণের কুমিল্লা শহরে গমন-নির্গমন নির্বিঘœ করতে না পারলে জনগণের দুর্ভোগ বহুগুণে বেড়ে যাবে, যা কারও কাছে কাম্য নয়।

কুমিল্লার বিকল্প প্রবেশপথ সহজতর করার জন্য ইতিমধ্যে শুরু হওয়া রাজগঞ্জ চৌমুহনী-নোয়াখালী চৌমুহনী সড়ক নির্মাণ কাজ ছাড়াও পদুয়ার বাজার বিশ্বরোডের দানবীয় ব্যারিকেড ও টমছমব্রিজের সন্নিহিত স্থানে সেনাবাহিনীর সহযোগিতায় একটি আন্ডারপাস নির্মাণে সিটি করপোরেশনের জরুরি কিছু করার আছে কিনা, তা পর্যালোচনা করা জরুরি। তাছাড়া ঢুলিপাড়া চৌমুহনী থেকে রাজগঞ্জ কাপুড়িয়া পট্টির মাঝামাঝি সংযোগ এবং ইপিজেড থেকে উত্তর চৌমুহনী হয়ে সরাসরি রাজগঞ্জ দক্ষিণ গেট সড়কটি প্রশস্ত ও উন্নত করা যায় কিনা। দক্ষিণের নির্বিঘ্নে প্রবেশের ও নির্গমনের পর্যালোচনা করা যায় কিনা তা গভীরভাবে পর্যালোচনা করা দরকার। অবৈধ পরিবহন এবং পরিবহন ব্যবস্থা জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে আমি মনে করি। এ সমস্যা সমাধানে সিটি করপোরেশনের পরিকল্পনা জানা প্রয়োজন। আমি আপনাদের কোনো কাজে লাগি কিনা সেটাও পরখ করতে চাই।

ইতিমধ্যে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, ওয়াসা গঠনের সরকারি সিদ্ধান্ত এবং আপনাদের প্রস্তাবিত সীমানা বাস্তবায়ন ও তার প্রেক্ষিতে পার্শ্ববর্তী উপজেলাসমূহের সীমানা পুনর্গঠন বিষয়ে সরকার গঠিত কমিটির কার্যক্রম ত্বরান্বিত করার ব্যাপারে এবং গোমতী নদীর উত্তর দিকে পাঁচথুবী এবং আমড়াতলী ইউনিয়নসহ জন-আকাক্সক্ষার প্রেক্ষিতে আরও সীমানা যুক্ত করার বিষয়টি আগামী ৫০/১০০ বছরের জন্য একবারে ফয়সালা হতে পারে বলে আমি বিশ্বাস করি।

নির্বাচনকালীন সময়ে আমার ওয়াদা এবং সম্প্রতিকালে গোমতীর উত্তরে আদর্শ সদর উপজেলায় হাসপাতাল স্থাপন, জেলখানা স্থানান্তরে সরকারি নীতিগত কার্যক্রম, কুমিল্লা দ্বিতীয় ইপিজেড স্থাপন, কসবা-শালদা সড়ক অনুমোদন, গোমতীর উত্তর আইল বরাবর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিকল্প সড়ক নির্মাণ ইত্যাদি কার্যক্রম বঞ্চিত কুমিল্লার গোমতীর উত্তর পাড়ের জনগণকে মূল শহরে সংযুক্ত করতে আকৃষ্ট করেছে বলে আমার ধারণা।

কুমিল্লাকে মেট্রোপলিটন নগরী গঠন এই মুহূর্তে অতি প্রয়োজনীয় কাজ। বিষয়টি আমি সংসদে উত্থাপনের জন্য উদ্যোগ নিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে বিস্তারিত অবহিত করার উদ্যোগ নিয়েছি। এ ব্যাপারে আপনাদের পরামর্শ আমাকে সাহায্য করবে।

আশা করি সময় দিয়ে বাধিত করবেন।’

জানতে চাইলে মনিরুল হক চৌধুরী গতকাল রোববার রাতে আমার শহরকে বলেন, কুমিল্লা শহরের উন্নয়নের জন্য পরিকল্পিতভাবে প্রকল্প নিতে হবে। এমপি ও প্রশাসকের মধ্যে সমন্বয় থাকতে হবে। সেজন্য প্রশাসককে চিঠি দিয়েছি।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুুফ মোল্লা (টিপু) বলেন, উনি (মনিরুল হক চৌধুরী) ইতিমধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের নগর ভবন নির্মাণের টেন্ডার বন্ধ করার ব্যবস্থা করেছেন। উনার চিঠি হাতে আসার পর এ নিয়ে কথা বলব।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

গ্যাস সংকট নিরসন নিয়ে বাখরাবাদের এমডির সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

২

শিক্ষার্থী লাবিবের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

৩

আদালতে তোলা হয়েছে তনু হত্যা মামলার আসামি হাফিজুরকে

৪

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

৫

চান্দিনায় নৈতিক শিক্ষা বিষয়ক সেমিনার

সম্পর্কিত

গ্যাস সংকট নিরসন নিয়ে বাখরাবাদের এমডির সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

গ্যাস সংকট নিরসন নিয়ে বাখরাবাদের এমডির সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

১ ঘণ্টা আগে
শিক্ষার্থী লাবিবের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

শিক্ষার্থী লাবিবের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১ ঘণ্টা আগে
আদালতে তোলা হয়েছে তনু হত্যা মামলার আসামি হাফিজুরকে

আদালতে তোলা হয়েছে তনু হত্যা মামলার আসামি হাফিজুরকে

২ ঘণ্টা আগে