বার্ড মডেল স্কুলের সম্প্রসারিত ভবন ও বার্ড শিশু পার্কের বিভিন্ন রাইডের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মডেল স্কুলের সম্প্রসারিত ভবন ও বার্ড শিশু পার্কের বিভিন্ন রাইডের উদ্বোধন করেছেন প্রধান অতিথি কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু।

আজ বুধবার দুপুরে ওই অনুষ্ঠান হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাইফ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন। কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ মামুন, বার্ডের পরিচালক আবদুল্লাহ আল মামুন।

এ সময় কুমিল্লা সিটি করপোরেশন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত