কথা রাখলেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর অঙ্গীকার বাস্তবায়ন করে আবারও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন কুমিল্লা সিটি করপোরেশনের মানবিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু । গত বৃহস্পতিবার নগরের ২৩ নং ওয়ার্ডের চাঙ্গিনী দক্ষিণ মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেন প্রশাসক। সে সময় তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেছিলেন।

আজ মঙ্গলবার সেই প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন ঘটিয়ে ক্ষতিগ্রস্ত চার দোকান মালিকের হাতে কুমিল্লা সিটি করপোরেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

এ সময় প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, নাগরিকদের দুর্যোগ ও সংকটময় মুহূর্তে পাশে থাকা কুমিল্লা সিটি করপোরেশনের দায়িত্ব। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে এই সহায়তা তাদের জন্য সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত