নিজস্ব প্রতিবেদক

করোনাকালীন সময়ে লাশ দাফন, করোনা রোগীদের খাবার, ওষুধ ও অক্সিজেন সিলিন্ডার পাঠানোর কাজ করে স্বেচ্ছাসেবক সংগঠন বিবেকের প্রতিষ্ঠাতা মো. ইউসুফ মোল্লা টিপু ও তাঁর দল। ওই সময়ে বিবেক মানুষের পাশে দাঁড়িয়ে সারা বিশ্বে নাম করেছিল। আজ সোমবার সকালে কুমিল্লা শহরে ১৩৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি হয়। এতে করে শহরের প্রধান অপ্রধান, অলি-গলির সড়কে পানি জমে জলাবদ্ধতা দেখা দেয়। কলেজগুলোতেও জলাবদ্ধতা হয়। এমতাবস্থায় সকালেই কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক সংগঠন বিবেকের প্রতিষ্ঠাতা মো. ইউসুফ মোল্লা টিপু নৌকা ও ভ্যান গাড়ি নিয়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রের সামনের সড়ক ও কলেজে অবস্থান নেন। এ সময় বিবেকের সদস্য সৈয়দ মেহরাজ, স্বেচ্ছাসেবক দলের নেতা মনির হোসেন পারভেজসহ অন্যান্য সদস্যরা শরীক হন। তাঁরা শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পাঠান।

সরেজমিনে দেখা গেছে, সোমবার সকালে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রসহ বিভিন্ন এলাকায় হাঁটুসমান পানি জমে যাওয়ায় পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে পৌঁছে দিতে কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে জরুরি ভিত্তিতে নৌকা ও ভ্যানের ব্যবস্থা করা হয়। প্রশাসক টিপুর নেতৃত্বে ওই কার্যক্রম শুরু হয়।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু নিজে সরকারি মহিলা কলেজ কেন্দ্রে উপস্থিত থেকে পানিতে নেমে পরীক্ষার্থীদের পারাপার তদারকি করেন।

এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনসহ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কুসিক সূত্র জানায়, পরীক্ষা চলাকালে ও শেষে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে পরিচ্ছন্নতা ও প্রকৌশল বিভাগের কর্মীরা মাঠে কাজ করেন। পরীক্ষা শেষে আবার তাঁদের শুকনো স্থানে পৌঁছে দেওয়া হয়।

প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বলেন, কোনো পরীক্ষার্থী যেন জলাবদ্ধতার কারণে পরীক্ষা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই তাৎক্ষণিকভাবে নৌকা ও ভ্যানের ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে নগরীর জলাবদ্ধতা নিরসনেও কাজ চলছে।

এদিকে প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু এমন কার্যক্রমকে করোনাকালীন সময়ের কথা মনে করিয়ে দেয়।

নগরের পুলিশ লাইন এলাকার বাসিন্দা আলী হোসেন (৬৯) বলেন, টিপু করোনার সময়েও মাঠে ছিল। এবার জলাবদ্ধতায়ও মাঠে আছে।