নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) গঠনের লক্ষে আগামী ১৩ মে স্থানীয় সরকার বিভাগের এক পরামর্শ সভা হবে।
বেলা ১১ টায় সচিবালয়ের সাত নম্বর ভবনের স্থানীয় সরকার বিভাগের ৬০১ নং সম্মেলন কক্ষে ওই সভা হবে।
স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ -২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন স্বাক্ষরিত এক নোটিশে ওই তথ্য জানানো হয়।
এতে সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও স্থানীয় সরকার সচিব।
সভায় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী ও কুমিল্লা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন উপস্থিত থাকবেন।
সভায় তিনটি এজেন্ডা রাখা হয়েছে। এগুলো হল কুমিল্লা পানি সরবরাহ ও পয়নিষ্কাশন কর্তৃপক্ষ (কুমিল্লা ওয়াসা) গঠনের জন্য সরকারি গেজেট প্রজ্ঞাপন জারি, ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ ও কুমিল্লা সিটি করপোরেশনের পানি শাখার জনবল ওয়াসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বলেন, কুমিল্লা ওয়াসা গঠনের জন্য স্থানীয় সরকার বিভাগে আমরা আবেদন করেছি। এটি হয়ে যাবে। এ নিয়ে ১৩ মে সভা ডাকা হয়েছে মন্ত্রণালয়ে। ওইদিনের পরামর্শ সভার পরই কার্যক্রম শুরু হবে। কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠার ১৫ বছর পর ওয়াসা হচ্ছে। এটা আরও আগেই হওয়া দরকার।
কুমিল্লা-৬( আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন ও সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লার উন্নয়ন নিয়ে বিগত সরকারের আমলে ভাবার লোক কম ছিল। আমি বিরোধী দলে থাকার সময়ও কুমিল্লা সিটি করপোরেশনের উন্নয়ন নিয়ে কুমিল্লা বাঁচাও মঞ্চের উদ্যোগে নানা ধরণের প্রস্তাব দিয়েছি। এবার এমপি হওয়ার পর সবার আগে কুমিল্লা ওয়াসা করার জন্য কাজ করি। আশা করি গেজেট হওয়ার পর নির্বাহী পরিচালক নিয়োগ দেওয়া হবে। তখন পানি ব্যবস্থাপনা ও পয়নিষ্কাশন নিয়ে আর ভোগান্তি পোহাতে হবে না।
উল্লেখ, ২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা পৌরসভা ও সদর দক্ষিণ পৌরসভা একীভূত করে কুমিল্লা সিটি করপোরেশন করা হয়। প্রতিষ্ঠার ১৫ বছর পেরিয়ে যাচ্ছে এখন পর্যন্ত ওয়াসা হয়নি। বিএনপি সরকার গঠন করার পর কুমিল্লায় ওয়াসা গঠনের উদ্যোগ নেওয়া হয়। এরই প্রেক্ষিতে ১৩ মে গুরুত্বপূর্ণ পরামর্শ সভা ডাকা হয়েছে।