• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> কুমিল্লা সিটি করপোরেশন

নগরের অটোরিকশা-মিশুক নিয়ন্ত্রণে ব্যবস্থা, আগামীকাল থেকে লাইসেন্স শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ২২: ৪৩
logo

Photo

কুমিল্লা নগরবাসীকে স্বস্তি দিতে এবং ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে বড় উদ্যোগ গ্রহণ করেছে সিটি করপোরেশন। নগরের ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে নিয়মতান্ত্রিক নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। আগামীকাল ৯ আগস্ট থেকে শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলবে অটোরিকশার এই আনুষ্ঠানিক নিবন্ধন কার্যক্রম।

জানা গেছে, ৮ থেকে ১০ হাজার অটোরিকশাকে চলাচলের জন্য অফিশিয়াল লাইসেন্স বা অনুমতি দেওয়া হবে। লটারি বা সুনির্দিষ্ট যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত ও যোগ্য চালকদের এই লাইসেন্স দেওয়া হবে।

সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, নগরবাসীর স্বার্থ ও জনকল্যাণ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতিরিক্ত অটোরিকশার কারণে নগরীর ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে এবং প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা বাড়ছে। সিদ্ধান্ত অনুযায়ী, নিবন্ধিত অটোরিকশাগুলোর জন্য বিশেষ লাইসেন্স প্লেট ব্যবহার করা হবে। ভুয়া বা নকল নম্বর প্লেট ব্যবহারের কোনো সুযোগ থাকবে না। এরপরও যদি কেউ জালিয়াতির চেষ্টা করে, তবে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিবন্ধনের ক্ষেত্রে চালকদের জাতীয় পরিচয়পত্র , চালকের বয়স এবং কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার স্থায়ী বাসিন্দার প্রমাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া ও ফরম জমা দেওয়ার জন্য সিটি করপোরেশন ভবনে বিশেষ বুথ স্থাপন করা হবে। চীন থেকে আমদানিকৃত বিশেষ ডিজিটাল লাইসেন্স প্লেট ব্যবহার করা হবে এই গাড়িগুলোতে। এসব প্লেটে অন্তত আট ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য (সিকিউরিটি ফিচার) থাকবে, ফলে কোনোভাবেই জালিয়াতি বা এক লাইসেন্স কপি করে একাধিক গাড়িতে ব্যবহারের সুযোগ থাকবে না।

আগামী ১ সেপ্টেম্বর থেকে লাইসেন্সবিহীন কিংবা ভুয়া প্লেটধারী কোনো অটোরিকশা কুমিল্লা নগরীর প্রধান সড়কগুলোতে প্রবেশ করতে দেওয়া হবে না।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

নগরের অটোরিকশা-মিশুক নিয়ন্ত্রণে ব্যবস্থা, আগামীকাল থেকে লাইসেন্স শুরু

২

কাজী সুলতান আহমেদ স্মরণে দোয়া মাহফিল

৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ধীরগতিতে টানা ভোগান্তি

৪

চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

৫

আবারও কারগারে তনু হত্যাকাণ্ডে গ্রেপ্তার হাফিজুর

সম্পর্কিত

কাজী সুলতান আহমেদ স্মরণে দোয়া মাহফিল

কাজী সুলতান আহমেদ স্মরণে দোয়া মাহফিল

১৩ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ধীরগতিতে টানা ভোগান্তি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ধীরগতিতে টানা ভোগান্তি

১৪ ঘণ্টা আগে

১৫ ঘণ্টা আগে