কুমিল্লা সিটি করপোরেশন

দৈনিক হাজিরা ভিত্তিক কর্মীদের মজুরি বাড়ালেন প্রশাসক, জুলাই থেকেই কার্যকর

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৩ জুলাই ২০২৬, ১৪: ৩০
Thumbnail image

কুমিল্লা সিটি করপোরেশনের দৈনিক হাজিরা ভিত্তিক কর্মীদের মজুরি বাড়ালেন প্রশাসক মো. ইউসুফ মোল্লা (টিপু)। চলতি জুলাই মাস থেকেই সেটি কার্যকর হবে। গত ৩০ জুন প্রশাসক স্বাক্ষরিত এক অফিস আদেশে ওই মজুরি বাড়ানোর অংক জানানো হয়। গতকাল বৃহস্পতিবার রাতে সেটি জানাজানি হয়।

এতে করে একজন কর্মী মাসে সর্বোচ্চ ১৮ হাজার ও সর্বনিম্ন ১০ হাজার ৫০০ টাকা করে পাবেন।

এদিকে মজুরি বাড়ানোর জন্য কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা কে অভিনন্দন জানিয়েছেন কর্মীরা। তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

অফিস আদেশে বলা হয়, দৈনিক হাজিরা ভিত্তিক শ্রমিক যাঁরা নগরের ২৭ টি ওয়ার্ডেও সচিব, জমাদার, চালক, শ্রমিক ও পরিচ্ছন্নতা কর্মী তাঁদের মজুরি ৫০০ টাকার থেকে ৬০০ টাকা করা হয়েছে। তাঁরা এখন থেকে দৈনিক ৬০০ টাকা পাবেন।দৈনিক হাজিরা ভিত্তিক ঝাড়ুদার ৩০০ টাকা থেকে ৩৫০ টাকা করে পাবেন।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা বলেন, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের পরিপত্র ও কুমিল্লা সিটি করপোরেশনের গত ২৯ জুনের মাসিক সভার সিদ্ধান্ত মোতাবেক এই সিদ্ধান্ত নেওয়া হয়। আরও বেশি কাজ পেতে ও বর্তমান বাজার ব্যবস্থাপনার কারণে শ্রমিকদের দৈনিক হাজিরা বাড়ানো হয়।

কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠা হয় ২০১১ সালের ১০ জুলাই। প্রতিষ্ঠার ১৫ বছর ধরে দৈনিক হাজিরা ভিত্তিক শ্রমিকেরাই সিটি করপোরেশনের নানাবিধ কাজ করে যাচ্ছেন। স্থায়ী জনবল এখানে ৬৭ জনের মতো। দৈনিক হাজিরা ভিত্তিক কর্মী প্রায় ৯০০ জন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত