কুমিল্লা সিটি করপোরেশন

আর্থিক অনিয়মের অভিযোগে অফিস সহকারী হান্নানকে বদলির চিঠি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৪ মে ২০২৬, ১৮: ০০
Thumbnail image

আর্থিক অনিয়মের অভিযোগে কুমিল্লা সিটি করপোরেশনের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আবদুল হান্নানের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ থাকায় তাঁকে অন্যত্র বদলি করার জন্য স্থানীয় সরকার বিভাগে চিঠি দেয়া হয়েছে। গত ২৩ মে (শনিবার) কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার উপসচিবের কাছে ওই চিঠি দেন। আজ রোববার তাঁকে নারায়নগঞ্জ সিটি করপোরেশনে বদলি করা হয়।

এতে বলা হয়, মো. আবদুল হান্নান, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, কুমিল্লা সিটি করপোরেশনের কর্মচারী এ কার্যালয়ে (বিলুপ্ত কুমিল্লা সদর দক্ষিণ পৌরসভায়) ২০০৫ সালের ১৫ মার্চ যোগদান করেন। দাপ্তরিক প্রয়োজনে তাঁকে সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের আওতায় নকশা অনুমোদন ও উন্নয়ন কর্মকাণ্ডে দায়িত্ব পালনে সম্পৃক্ত করা হয় এবং বর্তমানে ওই বিভাগে কর্মরত রয়েছেন। প্রকৌশল বিভাগে দায়িত্ব পালনকালীন ওই কর্মচারী বিভিন্ন আর্থিক অনিয়মে জড়িয়ে পড়েছেন-মর্মে নির্ভরযোগ্যসূত্রে অভিযোগ পাওয়া গেছে। এ কার্যালয়ের ভাবমূর্তি ও আর্থিক শৃঙ্খলা রক্ষার্থে ওই কর্মচারীকে কুমিল্লা সিটি করপোরেশনে বহাল রাখা সমীচীন হবে না।

এমতাবস্থায়, কুমিল্লা সিটি কর্পোরেশনের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আবদুল হান্নানকে কুমিল্লা সিটি করপোরেশন থেকে অন্যত্র বদলি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত সবিনয় অনুরোধ করা হলো।

জানতে চাইলে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বলেন, সবার আগে বাংলাদেশ গড়তে হলে দুর্নীতিকে রোধ করতে হবে। মো. আবদুল হান্নানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে। ওই কারণে তাঁকে বদলির চিঠি দেওয়া হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত