• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> কুমিল্লা সিটি করপোরেশন

কুমিল্লায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ : ০৩ মে ২০২৬, ২২: ১৫
আপডেট : ০৩ মে ২০২৬, ২২: ১৯
logo

কুমিল্লায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশ : ০৩ মে ২০২৬, ২২: ১৫
Photo

কুমিল্লায় নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক মুক্ত গণমাধ্যম দিবস। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং সাংবাদিকদের সম্মাননা প্রদানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লা। এবারের প্রতিপাদ্য ছিল “শান্তিময় ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সাংবাদিকতা”।

আজ রোববার দুপুরে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আবুল হাসানাত বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি ও একাত্তর টিভির নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক, সাবেক আহবায়ক ও দৈনিক শিরোনাম পত্রিকার সম্পাদক নীতিশ সাহা এবং সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম দুলাল।

সভায় বক্তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের অপব্যবহার এখন বিশ্বব্যাপী স্বাধীন সাংবাদিকতার জন্য নতুন হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। তথ্য বিকৃতি, অনলাইন হয়রানি এবং আইনি ভয়ভীতি সাংবাদিকদের কাজকে কঠিন করে তুলছে। তারা এআই ব্যবহারে নৈতিকতা নিশ্চিত এবং অপব্যবহার রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে দিবসের তাৎপর্য তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন। আলোচনা সভায় আরও বক্তব্য দেন আবুল হাসানাত বাবুল, দৈনিক আমার শহরের সম্পাদক গাজীউল হক সোহাগ, দৈনিক কুমিল্লার জমিনের সম্পাদক শাহাজাদা এমরান, দৈনিক আগামীর সময়ের কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি অধ্যাপক মীর শাহ আলম, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান, আমার শহরের দেবীদ্বারের বিশেষ প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশারসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

দিবসটি উপলক্ষে সারাদেশে নিহত, আহত ও অসুস্থ সাংবাদিকদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য কুমিল্লার আটজন সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সম্মাননাপ্রাপ্তরা হলেন দৈনিক আমার শহরের দেবীদ্বারের বিশেষ প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশার, দৈনিক আজকের পত্রিকার চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি মো. আকতারুজ্জামান, দীপ্ত টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি শাকিল মোল্লা, এখন টিভির কুমিল্লা ব্যুরো রিপোর্টার মাসুদ আলম, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এম এ হাসান, সময় টিভির জেলা রিপোর্টার মো. ইসতিয়াক আহমেদ, এশিয়া পোস্ট পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি সোহাইবুল ইসলাম সোহাগ ও সময়ের কণ্ঠস্বরের কুমিল্লা প্রতিনিধি জাহিদ হাসান নাইম।

এছাড়া ২০২৫ সালে পরিবেশ বিষয়ক সাংবাদিকতায় অবদানের জন্য ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার সাদিক মামুনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা মহানগর ছাত্রশক্তির ১০১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন

২

কাস্টমসেই চাকরি চান উর্মি হীরা

৩

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত সাব্বির হত্যা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মুকুল গ্রেপ্তার

৪

মধ্যরাতে থানা থেকে ছাড়া পেলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল

৫

কুমিল্লায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

সম্পর্কিত

কুমিল্লা মহানগর ছাত্রশক্তির ১০১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন

কুমিল্লা মহানগর ছাত্রশক্তির ১০১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন

২ ঘণ্টা আগে
কাস্টমসেই চাকরি চান উর্মি হীরা

কাস্টমসেই চাকরি চান উর্মি হীরা

৩ ঘণ্টা আগে